Posts

Showing posts from September, 2021

ইসলামী বিজ্ঞান বিচিত্রা

Image
আল কুরআন মানুষের তৈরি নয় এমন কিছু তথ্য দেবেন কি, যেগুলো তথ্য প্রমাণ করাবে এটা আল্লাহতালার তৈরি? ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, [  সুরা বাকারা ২:২  ] কোরআনের আগে যেসব আসমানী  গ্রন্থ পৃথিবীতে এসেছিল ( ইব্রাহিমীয় ধর্মগুলো অনুযায়ী [1]  ) সেগুলো হল- তাওরাত, যাবুর এবং ইঞ্জিল/বাইবেল। পবিত্র কোরআন সর্বশেষ কিতাব হিসাবে এসেছে সেইসব গ্রন্থের বিধানগুলোকে পরিপূর্ণতা দিতে। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। [  সুরা মায়েদা ৫:৩  ] মুসলিম মাত্রই বিশ্বাস করে তার জীবন চলার পথে যেকোন সমস্যার সমাধান সে আল কোরআন এ খুঁজে পায়।  পবিত্র কোরআনে মাতৃগর্ভে কিভাবে ভ্রূণ থেকে সন্তান জন্ম নেয় সেই বর্ণনা দেওয়া আছে- وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। [  সুরা মু’মিনুন ২৩:১২  ] ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَة...